বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশগ্রহণ ॥ যুবকের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ অন্যের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে আটক হয়েছেন প্রনব চন্দ্র দেব নামের এক যুবক। শুক্রবার (২০ জুন) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক পদে পরীক্ষা দিতে শহরের একটি কেন্দ্র থেকে আটক হন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশের পর তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, প্রনব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার বাসিন্দা। তিনি বর্তমানে লাখাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৯১৫ জন প্রার্থী আবেদন করেন। শুক্রবার পরীক্ষার দিন ‘আশীষ দেব’ নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে আসেন প্রনব। পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার প্রকৃত পরিচয় উদঘাটন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যা বলেন, একজন সরকারি কর্মচারী হয়েও তিনি পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে আমরা কঠোর নজরদারিতে রয়েছি। কেউ অনিয়ম করলে ছাড় নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com