বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

শায়েস্তাগঞ্জে এক ব্যক্তির আড়াই হাজার টাকা নিয়ে উধাও প্রতারক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মধু দেব (৬০) নামে এক ব্যক্তির কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়ে প্রতারক উধাও হয়ে গেছে। এ বিষয়টি নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায়। প্রতারণার শিকার মধু দেব জানান, গতকাল তিনি তার স্ত্রীকে নিয়ে মাধবপুর উপজেলার সুরমা গ্রাম হতে বাহুবল উপজেলার বানিয়াগাও তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাসযোগে নতুন ব্রীজে এসে নামেন। এরপর এক ব্যক্তি এসে তার নিকট ৫শত টাকার ভাংতি চায়। এ সময় তিনি তার কাছে ভাংতি নেই বললেও লোকটি কৌশলে তার একটি ৫শ টাকার নোট মুখ বরাবর ধরে দেয়। পরে লোকটি মধু দেবের নিকট থেকে আড়াই হাজার টাকা বের করে নিয়ে নতুন ব্রীজের একটি দোকান দিকে চলে যায়। পেছন থেকে মধু দেব তাকে ডাকলে আসছি আসছি বলে কৌশলে তাদের চোখ ফাকি দিয়ে উধাও হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনাটি জেনে তাদেরকে যাতায়াত ভাড়া দিয়ে তাদের মেয়ের বাড়িতে যাওয়ার সুব্যবস্থা করে দেন। এ ঘটনায় স্থানীয়রা জানান তারা নিশ্চয়ই কোন প্রতারক চক্রে ফাঁদে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com