বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

চুনারুঘাটে ব্যবসায়ী খুন,স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী…

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ এর জের ধরে ব্যবসায়ী কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাই(৫৫)।তিনি গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র ও জারুলিয়া বাজারের কাপর ব্যবসায়ী।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন।
এ সময় কয়েকজন নারী-পুরুষ এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হত্যার খবর পেয়ে দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।ওসি বলেন,হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে শিঘ্রই গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com