বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

জাহানারা চৌধুরী ইউমেন্স কলেজের নারী শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে ইসলামের আলোকে নারী শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাহানারা চৌধুরী ইউমেন্স কলেজ।
৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ময়নাবাদ কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বখত চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জাহানারা চৌধুরী ইউমেন্স কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী মামুনুর রশিদ ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের ইসলামি শিক্ষা ও আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা ছায়েম আহমদ চৌধুরী।
বক্তারা ইসলামের আলোকে নারীশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com