সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ২৭৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

গতকাল (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মঙ্গলবার চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,মরহুম আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী মোহাম্মদ গাজীউর রহমান গাজী।

আলোচনা সভায় চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম,এম শফিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, সিনিয়র শিক্ষক শেখ জামাল আহমদ, প্রিন্সিপাল কুতুব উদ্দিন আখনজী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

প্রসঙ্গ, ২০০৮ সাল থেকে অদ্যবদি প্রতি বছরের ন্যায় এ বছরও আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।

চুনারুঘাট উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরুস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এ বিষয়ে আলী আসকর-আয়মনা খাতুন শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ গাজীউর রহমান বলেন-শিশুদের মেধা বিকাশে বৃত্তি পরিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ।

তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনারা শিশুদের পড়াশোনা পাশাপাশি মোবাইল ফোন চালানো থেকে দুরে রাখুন, বাচ্চাদের প্রতি দায়িত্বশীল হন।

তাহলে একটি সুন্দর দেশ আমরা উপহার পাব। আমি যতটুকু পারি প্রতি বছর এ ধরনের মেধাবৃত্তি পরিক্ষা চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com