বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ শহরে ও পূর্ব তিমিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হল- মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুর এর পুত্র রমাকান্ত গোঁপ (৩৫) ও নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের মছবির রহমানের পুত্র শফিকুর রহমান (২৯)। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভনের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদসহ সেনাবাহিনীর একটি অভিযানিক দল নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে শফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সিগনেচার, রয়েল, ব্রাঞ্চ ও ওয়েল মন্ডসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ শহরের বাউসা রোডে অভিযান চালিয়ে ১ হাজার ৩শ ৫০ লিটার বাংলা মদসহ রমাকান্ত গোঁপকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২ হাজার ৬শ ৩০ টাকা, ১ হাজার টাকার ২টি জাল টাকার নোট ও মদ বিক্রি করার প্লাস্টিকের ৭০০টি খালি বোতল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com