শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার মুসলিমপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে জনি মিয়া (২৬)। সে একটি কনজুমার কোম্পানির হবিগঞ্জ এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুর ১টার দিকে বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে কালারডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থা তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে জনি মারা যায়। অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com