মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ১৪ সহযোগিসহ হবিগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল @ বুনিয়া সোহেল ও তার ১৪ সহযোগীকে আটক করেছে র‌্যাব। গতকাল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল @ বুনিয়া সোহেল (৩০), আমির হাসান হিরা (৩৬), আনোয়ার হোসেন (২৭), জামাল হোসেন (২৯), মোছাঃ শাহিনুর (৩২), নুরী বেগম (৩০), মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মোঃ আজিম (৩৭), বানু বেগম (৫০), সাবিক হাসান (২০), আমিন (২৮), ইকবাল (৩৮) ও আসিফ মিয়া (৩৭)। র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপেরর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে ক্যাম্পে নিয়ে আসে দুই গ্রুপই। সাম্প্রতিক সময়ে কয়েকটি সংঘাতে এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুঁড়তে দেখা গেছে তাদেরকে। গোলাগুলিতে দুই মাসে নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন শতাধিক। মাদক সম্রাট সোহেল @ বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। গত ৩১ অক্টোবর বেলা ২ টার দিকে গোপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জ জেলার মাধবপুরউপজেলা সদরের মহাসড়কে অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেল এর সহযোগি নুরী বেগম, মিঠুন, সাহিল, নাঈম, মোঃ আজিম, বানু বেগম ও সাবিক হাসান কে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী একই দিন বিকাল সাড়ে ৩ টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-২ এর সদস্যরা যৌথ অভিযান চালায় সিলেট কোতয়ালী থানার দাড়িয়াপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায়। এ সময় সিলেটে আত্মগোপনে থাকা মাদক সম্রাট সোহেলা @ বুনিয়া সোহেল, আমির হাসান হিরা, আনোয়ার হোসেন, জামাল হোসেন ও মোছাঃ শাহিনুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে র‌্যাব-৯ এর সদস্যরা গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলা সদরে অভিযান চালায়। এ সময় আমিন, ইকবাল ও আসিফ মিয়াকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের ঢাকার মোহাম্মদ র‌্যাব-২ এর নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com