বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মোক্তাদির চৌধুরী গ্রেফতার হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩ ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি সৈয়দ সায়েম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য্য নিয়োগ দেয়া হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য তাকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নতুন উপাচার্য নিয়োগ পাওয়া প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ বলেন, আমি প্রথমেই আল্লাহ্ রাব্বুল আলআমিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমি যেন বিশ^বিদ্যালয়ের শিক্ষাসহ সব ক্ষেত্রে মান উন্নয়নে কাজ করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com