মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার ঘটনায় চুনারুঘাটে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার ঘটনায় চুনারুঘাটে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনার ঘটনায় চুনারুঘাটে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে এসএসসি ৯৫ ব্যাচ চুনারুঘাট। গতকাল শুক্রবার বিকাল ৪টায় চুনারুঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমপি সুমনের পাবলিক রিলেশন অফিসার সুহেল আরমান। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক এম এ মালেক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, ৯৫ ব্যাচের ইঞ্জিনিয়ার রিমন তরফদার মোঃ দুলাল মিয়া জাহিদ বাবু, প্রবাল, নুর হুসেন, অবঃসার্জেন্ট রফিক মিয়া, ব্যারিস্টার সুমন একাডেমি’র চেয়ারম্যান সোহাগ রহমন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকরা। লিখিত বক্তব্যে সুহেল বলেন, ব্যারিস্টার সুমন এমপি হবার আগেই এলাকার তথা দেশের আপাময় জনসাধারণের জন্য কাজ করেছেন। তিনি গত কয়েক মাসে যা উন্নয়ন করেছেন বা যে প্রকল্প সমূহ বাস্তবায়ন হবে এই অল্প দিনে তা অনেকটা ঈর্ষনীয় বটে এবং আগামী পাঁচ বছর পর এলাকার যে উন্নতি হবে তা অনেকটাই চুনারুঘাট-মাধবপুরের জনগণ অনুভব করতে পেরেছেন। এলাকার মানুষের সৌভাগ্য যে, আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তাই তার শত্রু হবে অবশ্যই দুর্ণীতিবাজরা এবং অন্যায়কারীরা। তিনি পরিবার পরিজনদের সময় না দিয়ে আমাদের তথা দেশের মানুষের কথা ভাবা, বা তাদের জন্য কাজ করা কি তার অন্যায়? ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, একজন কিশোরের স্বপ্ন, তরুণদের প্রেরণা, যুবকদের অহংকার, মধ্যবয়সীদের অক্সিজেন আর বয়স্কদের আস্থার জায়গা। তাকে থামিয়ে দেয়া মানে একটি জনপদকে হাজার বছর পিছিয়ে দেওয়া। দীর্ঘদিনের ত্যাগ, চেষ্টা, আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় যে ব্যারিষ্টার সুমনের জাগরণ ঘটেছে, তাকে থামিয়ে দেওয়া সহজ নয়। তাকে হত্যার পরিকল্পনার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানান এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা। তারা মূলত এমপির নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন। উল্লেখ্য, গত ২৭ জুন এমপি সুমনকে প্রাণনাশের হুমকি দেয়ার পর ২৯ জুন তিনি শেরে-বাংলানগর থানায় একটি জিডি করেন। কিন্তু ঘটনার ৮দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত হুমকিদাতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরে তারা চুনারুঘাট মধ্য বাজারে এক মানববন্ধন করে প্রতিবাদ সভা করেন। তারা আগামী ৭দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com