বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

শহরের ডাকঘর এলাকায় ২ দোকানে অগ্নিকান্ড ব্যাপক ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন  ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায়   দুই ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার রাত সাড়ে ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ওই এলাকায় ব্যবসায়ী দের মাঝে আতংক  দেখা দেয়। ওই সময় কালীবাড়ি রোড এলাকা থেকে চৌধুরী বাজার খোয়াইমুখ পর্যন্ত নিরাপত্তার সার্থে বিদ্যুৎ  সরবরাহ বন্ধ করে দেয়া হয়। প্রায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসলে লাইন চালু করা হয়। জানা যায়, ওই এলাকার প্রিয়া বেডিং স্টোর ও ফারুক ট্রেডার্সে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিশেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জলে উঠে। এ সময় দোকানে থাকা বিপুল পরিমাণ তুলা, হোম ও লেপ-তোষক ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com