বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চাকরির আবেদনে বয়স ৩৫ বছর ‘গুজব’:ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ আগামী মাসে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে দেওয়া হবে এমন সংবাদকে ‘টোটালি ফলস’ বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে আমি কোনো কথা বলিনি। প্রথমেই আমি এটা জানিয়ে রাখছি। এটা তারাই গুজব ছড়াচ্ছে।

আজ শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নিউজের মধ্যে আমার কোনো ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কি করে। আর আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করলাম, আমার তো জানা নেই। ইট ইজ ফেইক অ্যান্ড ফলস।

তিনি বলেন, আমি এ ধরণের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কি বলবো। আমি সরকার ও পার্টির ইম্পরট্যান্ট জায়গায় আছি। আমার ইরেসপন্সিবল কোনো কথা বলা উচিত না।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com