বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ॥ আহত ১

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেবুল মিয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ফয়সল মিয়া (২০) নামে আরো এক যুবক। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সল মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। ঘটনার পর ধুলিয়াখাল-মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com