বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ॥ অর্ধ কোটি টাকার মাল লুট

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে উবাহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংগঠিত হয়েছে। রবিবার রাত অনুমান ৩ টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্তরা রান্না ঘরের দরজা কেটে প্রবেশ করে চেয়ারম্যানের দুই ভাই এনায়েত চৌধুরী ও এমরান চৌধুরীসহ পরিবারের অন্যান্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুতরাজ চালায়। এ সময় চেয়ারম্যান এজাজ ঠাকুর মুড়ারবন্দে শিপাহশালার সৈয়দ নাসির (র) বাৎসরিক ওরশ অনুষ্ঠানে ছিলেন। চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী জানান, ডাকাতরা প্রায় ৩০ ভড়ি স্বর্ণালংকার, ১০/১২ টি মোবাইল ফোনসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল সোমবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার আকতারুজ্জাম ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হিল্লোল রায় ঘটনার সত্য স্বীকার করে বলেন, দ্রুত লুন্টিত মালামাল ও ডাকাতদের গ্রেপ্তার করা হবে। চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com