শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুটি ও মালামাল জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খুটি ও মালামাল জব্দ করা হয়েছে। গতকাল রবিবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ১২ টায় উপজেলার আজমিরীগঞ্জ বাজারে চর বাজার শুটকি মহাল সংলগ্ন সরকারি রাস্তার পাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪০টি খুটি, ৫টি বাঁশের খুঁটি জব্দ করা হয়।
সহকারী কমিশনার জানান গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চর বাজার রাস্তা সংলগ্ন ঢাল কতিপয় ব্যক্তি কর্তৃক অবৈধ দখলে নেয়ার জন্য স্থাপনা তৈরির কার্যক্রম পরিচালনা করছে। অপরাধের সাথে জড়িত ব্যক্তিগণ মোবাইল কোর্টের খবর পেয়ে পালিয়ে যান। এ সময় আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com