বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

মাধবপুরে মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যু জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারের মৃত্যু ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৬ নভেম্বর) দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
শত শত শিক্ষার্থী প্লে কার্ড হাতে শ্লোগান দিতে দিতে তেলিয়াপাড়া বাজারে অবস্থিত শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীও উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত বন্যার সহপাঠিরা বলেন, বন্যার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হতে পাড়ে না। তাকে হত্যা করা হয়েছে। বন্যার মৃত্যু ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান তারা। প্রসঙ্গত, গত ৪/৫ মাস আগে দক্ষিণ সুরমা গ্রামের মোঃ শানু মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারকে প্রেমের ফাঁদে পেলে বিয়ে করেন তেলিয়াপাড়া গ্রামের কামরুল ইসলাম শাহজাহানের ছেলে তানিম। বিয়ের পর থেকেই তানিমের পরিবারের লোকজন বন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে জানা যায়।গত ৩ নভেম্বর রাতে তানিমের ভাই তায়েব বন্যার ভাইকে কল দিয়ে বলে বন্যার দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে বন্যার পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখেন বন্যা মারা গেছে। এই ঘটনায় বন্যার বাবা শানু মিয়ার বাদি হয়ে তানিম ও তায়েবকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com