সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

ডাকাত ল্যাংড়া তালেব চট্টগ্রামে র‌্যাবের জালে আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২০১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট থানার উবাহাটা এলাকার শীর্ষ ডাকাত ১৮টি মামলার পলাতক আসামি আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ল্যাংড়া তালেব চুনারুঘাট থানার উবাহাটা এলাকার আব্দুস সহিদের ছেলে। গত সোমবার (২৮ আগস্ট) হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, মিজান খাঁন সিলেটের একজন ব্যবসায়ী। তার দুই ভাই কুয়েত ও দুবাই প্রবাসী। তারা যৌথভাবে বসবাস করে। গত ৬ আগস্ট পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এদিন দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ১০/১২ জনের একটি ডাকাতদল ঘরের পেছনে লোহার গ্রিল কেটে মিজানের গলায় চাকু ধরে তার কাছ থেকে কেবিনেট ও আলমারির চাবি কেড়ে নেয়। মিজানের মা এবং প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী সন্তানদের গলায়ও চাকু ধরে রাখে। এরপর ডাকাতরা আলমারি থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ২টি মোবাইল এবং ১টি মোটরসাইকেল লুট করে। এ ঘটনায় ৮ আগস্ট ভুক্তভোগী মিজান খাঁন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, হবিগঞ্জের ওই ডাকাতির মামলার পলাতক আসামি হালিশহরে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ল্যাংড়া তালবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি এবং চুরিসহ মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com