বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে তালাক দেয়া স্ত্রীকে কুপিয়ে হত্যা। সাবেক স্বামী সুজন আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার পঠিত

স্টাফ রির্পোটারঃ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গুচ্ছগ্রামে তালাক দেয়া স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী সুজন মিয়া (৩৮)। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা অভিযুক্ত সুজন মিয়াকে পুলিশে ধরিয়ে দিয়েছে। অভিযুক্ত সুজন মিয়া ওই গ্রামের ফজল মিয়ার পুত্র।সূত্র জানায়, সুজন মিয়ার সাথে একই গ্রামের মৃত আব্দুর রশিদের কন্যা আকলিমার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে ৭ সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে বনিবনা না হওয়ায় সম্প্রতি তাদের মধ্যে তালাক হয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় রাস্তায় সাবেক স্বামী-স্ত্রীর দেখা হলে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সুজন মিয়া ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে আকলিমাকে ক্ষতবিক্ষত করে। এলোপাতাড়ি কোপানোর কারণে আকলিমার দুই হাত ও এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ পরিস্থিতিতে আকলিমার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সুজন মিয়াকে আটক করে উত্তম মধ্যম দেয় এবং আকলিমাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট নেয়ার পথে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় আকলিমার (২৮) মৃত্যু হয় বলে জানান তার ভাই ফিরোজ মিয়া। আকলিমার স্বামী সুজনের দাবি- আকলিমা ৭ ছেলে-মেয়ে ও তাকে রেখে আরও দুটি বিয়ে করেছে। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে দিয়েছেন তিনি। আকলিমার মেজ মেয়ে তানজিনা আক্তার জানান- তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তাদের মাকে নির্যাতন করতেন। তানজিনা বলেন- ‘বাবা আমাদের ভরণপোষণ করেন না। মা-ই আমাদের একমাত্র ভরসা। আমার বাবা সেই মায়ের হাত-পা কেটে দিয়েছে। এখন আমরা কেমনে বাঁচুম’ এই বলে কান্নায় ভেঙে পড়ে তানজিনা। এ সময় তার পাশে আকলিমার আরও ৪ সন্তান বিলাপ করতে দেখা যায়। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজনকে আটক করে থানায় নিয়ে আসে। তার পরিবার জানিয়েছে, পথে আকলিমা মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com