মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন

মিরপুরে ৪ ইটভাটা মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের বাহুবলে ইট তৈরিতে কারচুরি করার অভিযোগে ৪ ইটভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে জেলার বাহুবল উপজেলার মিরপুরের মেসার্স রবিন ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স সাগর ব্রিকসকে ২০ হাজার, মেসার্স ইন্তাজ ব্রিকসকে ৩৫ হাজার, মেসার্স একতা ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ তথ্য নিশ্চিত করে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, এর আগে ইটভাটার মালিকদের সাথে একাধিকবার সভা করে ইটের পরিমাপ ঠিক করার জন্য বলা হলেও ঠিক করছিলেন না ইটভাটা মালিকপক্ষ। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করতে গিয়ে ইটভাটায় পরিমাপে কারচুপির প্রমাণ মেলে। বিএসটিআই’র স্ট্যান্ডার্ড অনুযায়ী ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার প্রস্থ ১১.৫ উচ্চতা ৭ সেন্টিমিটার থাকার কথা থাকলেও তা না মেনে ইট উৎপাদন করছে ইটভাটা মালিকরা। অভিযানে সহযোগিতা করেছেন বাহুবল থানা পুলিশ এবং হবিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com