বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

অলিপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :-শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভার ব্যানারে মুজিব শতবর্ষের লগো ও বঙ্গবন্ধুর ছবি ব্যবহার না করায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে নুরপুর ইউনিয়নবাসির ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার নেতৃত্বে এই
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোব্ধ জনতা ১ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, ৩নং সংরক্ষিত মহিলা সদস্য রাবিয়া বেগম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, নুরপুর ইউনিয়ন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ ও উপজেলা যুবলীগের সসদ্য শফিকুল হক সুয়েবসহ শত শত গ্রামবাসি। মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নানের অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এর পুর্বে বিষয়টি অবগত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভার ব্যানারে মুজিব শতবর্ষের লগো ও বঙ্গবন্ধুর ছবি অনিচ্ছাকৃত প্রিন্টিং মিস ভুল হয়েছে বলে স্বীকার করেছেন প্রধান শিক্ষক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com