বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

প্রাথমিক শিক্ষকদের কোন দাবি অপূর্ণ থাকবে না :প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৫ বার পঠিত

আগামী দিনে প্রাথমিক শিক্ষকদের কোনো দাবি সরকার অপূর্ণ রাখবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে সহকারী শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে নির্ধারণ, প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নত করেছেন। প্রাথমিক বিদ্যালয় ভৌত অবকাঠামো নির্মাণ, আইসিটি ক্লাস রুম, প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষক নিয়োগ, দপ্তরি কাম প্রহরী নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন সাধন করছে। আগামী দিনে প্রাথমিক শিক্ষকদের কোনো দাবি সরকার অপূর্ণ রাখবে না।
তিনি বলেন, শিক্ষকরা যেমন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল, প্রধানমন্ত্রীও শিক্ষকদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। শিক্ষকদের সব দাবি-দাওয়া নিয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় কাজ শুরু করেছে। অচিরেই এসব দাবি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি দলের ইউসুফ আবদুল্লাহ হারন, সাইমুম সরওয়ার কমল, আনোয়ারুল আবেদীন খান তুহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ, সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com