বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চুনারুঘাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ই ফেব্রুয়ারি)বিকাল ৩টায় দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ সাইফুল আলম রুবেল ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৫০তম বাংলাদেশ জাতীয় আন্তঃ স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার প্রায় ৪৮টি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠা থেকে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্র বিভিন্নরকম খেলাধুলায় অংশগ্রহণ করে। এই সকল খেলাধুলায় অংশগ্রহণ কারী বিজয়ীদের হাতে আজ পুরুষ্কার তুলে দেন অতিথিগণ।

এ সময় তারা বলেন, খেলাধুলা যেমন শারিরীক সুস্থতা ও মানুষিক সুস্থতা দেয়,
তেমনি সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখে।এমন উদ্যোগ চলমান থাকবে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com