শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১০

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫০ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার পৃথক সংঘর্ষে আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৩ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিচিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বোর জমিনে সেচ ও পারিবারিক বিরোধ নিয়ে এসব সংঘর্ষের সুত্রপাত হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন।  নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাইফুল আলম জানান- শনিবার বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ওই হাসপাতালে ৩৫ জন রোগী সেবা নিতে এসেছেন। তাদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে সেবা নিয়েছেন ১০ জন। তারা হলেন, ওই উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র আব্দুল মোতালিব (৩১) বাউসা ইউনিয়নের বাঁশডর গ্রামের ইমাদ উদ্দিনের স্ত্রী মোছাঃ আফতারুন্নেছা (২০) ওই ইউনিয়নের নিজ চৌকি গ্রামের আব্দুল মজিদের পুত্র মামুন মিয়া (১৪), আবু সিদ্দিকের পুত্র মাশুক মিয়া (১৬), আনোয়ার মিয়া ((১৮), আব্দুল হক মিয়ার পুত্র শাহিদ মিয়া (১৭), নিজ চৌকি গ্রামের মৃত জমাদার মিয়ার পুত্র আব্দুল হামিদ (৪৫), আব্দুল হান্নান (৫৫), আক্কাস আলীর পুত্র আল-আমীন (২৫) ও দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৩৮)। তাদের মধ্যে আল-আমীন, শাহিদ মিয়া ও মাশুক মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com