বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

চুনারুঘাটে সাতছড়ি বন থেকে চুরি হওয়া ১৩ টুকরো সেগুন গাছ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

আব্দুল জাহির মিয়া ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন থেকে চুরি হওয়া ১৩ টুকরো সেগুন গাছ উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ ধরা হয়েছে ১৫. ৬০ ঘনফুট কাঠ। রবিবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার এসআই তরিকুল হাসান হিমন। তিনি জানান- বিকেলে থানা পুলিশের উপস্থিতিতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বনকর্মীরা অভিযান চালায়। এ অভিযানে উপজেলার দেওরগাছের চিড়ারমিল এলাকায় অবস্থিত সুজন দেব নাথের মালীকাধীন ভাই ভাই করাত কল থেকে ওই পরিমাণ ১৩ টুকরো সেগুন গাছ উদ্ধার হয়েছে। এ সময় তার সহযোগী গাছ চোররা পালিয়ে গেছে। তিনি জানান- উদ্ধারকৃত টুকরো গাছগুলো চোরেরা সাতছড়ি বন থেকে কেটে নিয়ে এসে মজুদ করে রেখেছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করা হয়নি। গাছ চুরি বন্ধে বনবিভাগের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com