মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

চুনারুঘাটে গিলানী চা-বাগানে পাওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গিলানী চাÑ বাগানে পাওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম তাজুল ইসলাম(১৪) । সে চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মো: আলফু মিয়ার ছেলে। সে পেশায় ব্যাটারী চালিত টমটম চালক। গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টায় গিলানী চা-বাগানের অভ্যান্তরে  গলায় রশি পেছানো মৃত অবস্থায় লাশটি পড়ে থাকে। স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ লাশটি উদ্ধার করেন। পরে এসআই আব্দুল মোতালেব সুরতহাল করে লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন। ২৬ জুন শনিবার দুপুরে লাশের পরিচয় পাওয়া গেলে পুলিশ লাশটি স্বজনদের কাছে হস্থান্তর করেন। খবর পেয়ে মাধববপুর সার্কেল এএসপি মহসিন আল মুরাদ  ঘটনারস্থল পরিদর্শন করেন। তিনি জানান, টমটম চালক তাজুল ইসলামকে কে বা কাহারা তাকে হত্যা করেছে তা তদন্ত চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এ হত্যাকান্ডের মোটিভ বের করতে সক্ষব হবো। উল্লেখ্য ইতিপুর্বে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান  সহ বিভিন্ন চাÑবাগানে অজ্ঞাত দুবৃত্তরা খুন করে লাশ ফেলে চলে যায়। এ পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন অনেকগুলি লাশ উদ্ধার করেন।  খুনিরা বাগানগুলোতে খুনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com