শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে প্রেমিকার মায়ের মামলায় প্রেমিক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৩২ বার পঠিত

রিংকু দেবনাথ মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে প্রেমিকা কে ঘরে না তুলে বিষপানে আত্বহত্যার প্ররোচনায় মামলায় প্রেমিক আব্দুল আহাদ কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক উত্তম কুমার দাস এর নেতৃত্বে একদল পুলিশ চৌমহনী ইউনিয়নের মদনপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আহাদ কে গ্রেফতার করে। ধৃত আব্দুল আহাদ উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। রসুলপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রামের সালমা বেগম (৩২) নামে প্রবাস ফেরত এক নারীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গত ৮জুন সালমা বেগম রসুলপুর গ্রামের আব্দুল আহাদের বাড়িতে এসে তাকে ঘরে তুলে নিতে চাপ সৃষ্টি করে। আব্দুল আহাদ রাজি না হওয়ায় সালমা বেগম পুকুর পাড়ে বিষ পান করে। পরে আশংকাজন অবস্হায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সালমার মা জাহানারা বেগম জানান সালমা ওমানে থাকাকালীন মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক হয়, গত ৩ মাস আগে সালমা উমান থেকে দেশে আসে।পরে আব্দুল আহাদের সঙ্গে তার বিয়ে হয়। স্বামীর দাবি নিয়ে সালমা আহাদের বাড়ি গেলে তাকে ঘরে না উঠিয়ে বিষ খাইয়ে দিয়ে হত্যা করা হয়। এব্যাপারে সালমার মা জাহারানা বেগম গত ১০জুন আব্দুল আহাদ কে প্রধান আসামি করে মাধবপুর থানায় একটি মামলা রুজু করেন। এর পর থেকে আব্দুল আহাদ আত্বগোপনে চলে যায়।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরির্দশক উত্তম কুমার দাস তথ্য প্রযুক্তির ব্যবহার করে মামলার ৮দিনের মাথায় প্রধান আসামি আব্দুল আহাদ কে গ্রেফতার করেন। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com