রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

অভিন্ন মানদণ্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ হলেন ইন্সপেক্টর চম্পক দাম সহ চুনারুঘাট থানার ৩পুলিশ সদস্য

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৫১ বার পঠিত

নুর উদ্দিন সুমন :জেলা পুলিশের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুন) দুপুরে জেলা পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের এপ্রিল মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে পুরস্কার দেওয়া হয়। পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর(তদন্ত) নির্বাচিত হলেন, চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, ও একই থানার শ্রেষ্ঠ এসআই ক্যাটাগরিতে ভূপেন্দ্র চন্দ্র বর্মণ এবং শ্রেষ্ঠ এএসআই ক্যাটাগরিতে মাহমুদ হাসান জেলার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। একই সাথে ৩ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এদিকে মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি মহসিন আল মুরাদ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা । প্রসঙ্গ : ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম গত ৪ ডিসেম্বর ২০১৯ সালে চুনারুঘাট থানায় যোগদান করেন। যোগাদনের পর থেকে একাধিক ক্লুলেস খুন মামলার আসামি, বড় বড় দাগী চোর, ডাকাত ও মাদক মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন সহ সামাজিক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রেখেছেন তিনি। এছাড়াও করোনাকালীণ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব পালন করেছেন। ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম জানান, সব সময় কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে। এ পুরস্কার আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, আমার জেলায় কর্মরত পুলিশ সদস্যদের ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য এ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে সবার মাঝে কাজ করার আগ্রহ বাড়ে। ভালো কাজের প্রতিযোগিতা থাকে তাদের ভিতরে। এজন্য আমার এ চেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com