সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা মেয়েসহ গুরুতর আহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা’ মেয়েসহ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪ টায় এ ঘটনাটি ঘটেছে। এতে একই পরিবারের মা মেয়সহ তিন জন আহত হন । গুরুতর আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন: রতনপুর এলাকার মৃত তাউছ মিয়ার স্ত্রী রেখা আক্তার(৪০), তার কলেজ পড়ুয়া মেয়ে জনি আক্তার(১৭) ও স্কুল পড়ুয়া মেয়ে জেবী(১৫)। তাদের অবস্থার অবনতি ঘটলে রাত ১০ টায় কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল গনি গংদের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। ঘটনার সময় গনি মিয়া ছেলে মস্তফা রেখা বেগমের সীমানার বেড়া ভেঙ্গে ফেলে, এনিয়ে মস্তফার সাথে রেখার বেগমের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে মস্তফার নেতৃত্বে আব্দুল গনি, জাবেদ মিয়া সহ ৫/৬ জনের একদল লোক দেশীয় অস্রসহ নিয়ে হামলা করে তাণ্ডবলীলা চালায়। এতে একই পরিবারের ৩ জন আহত হন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com