শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

শায়েস্তাগঞ্জে গরুসহ তিন চোর পুলিশের হাতে আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৮৮ বার পঠিত

শায়েস্তাগঞ্জে গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নুরপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের সুতাং ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে একটি গরু। আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের শাহিদুর পুত্র মোঃ জাকারিয়া (২০), একই গ্রামের মৃত কিয়ামত উল্ল্যাহর পুত্র আলামিন মিয়া (২২) ও চানপুর গ্রামের মৃত আজগর মিয়ার পুত্র সোহান মিয়া (১৯)। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সুতাং এলাকায় এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ টহল দিচ্ছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় গরু চোর চক্রের কয়েকজন সদস্য একটি গরু নিয়ে সিএনজি অটোরিক্সা করে ওই এলাকা দিয়ে যাচ্ছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করে।
(ওসি) আরো বলেন, আটকৃত তিন গরু চোর সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com