বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

শায়েস্তাগঞ্জে জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৪৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পরামর্শ ক্রমে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন দুঃস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পহেলা মে দুপুরে শায়েস্তাগঞ্জ মহিলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জমিলা বেগমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলেয়া জাহিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিরিন রহমান তালুকদার, মাহমুদা জাহান এনি লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য ছালেহা আক্তার সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অসহায় দুইশতাধিক লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com