শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বনমোরগ ও ডাহুক ধরার ৫ ফাঁদ পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪০৯ বার পঠিত

বাহুবল উপজেলায় বনমোরগ ও ডাহুকসহ বিভিন্ন পাখি ধরার পাঁচটি ফাঁদ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। বনবিভাগের সহায়তা নিয়ে পরিবেশবাদী সংগঠন মিতা ফাউন্ডেশন এগুলো ধ্বংস করে।

তবে যারা ফাঁদ পেতেছিলেন; তাদের শনাক্ত করা যায়নি। বুধবার (২৮ এপ্রিল) দারাগাঁও চা বাগানের হাতিমারা এলাকায় বনবিভাগের কর্মকর্তা এবং মিতা ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে আগুন লাগিয়ে ফাঁদগুলো পুড়িয়ে ফেলা হয়। এ সময় বনবিভাগের কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান, রশিদপুর বিটের কর্মকর্তা শাহিনুল হক, ফরেস্টগার্ড রামেশ্বর গড়, মিতা ফাউন্ডেশন দারাগাঁও চা বাগান কমিটির আহ্বায়ক রবি কন্তা, পিয়াস কন্তা, শামিম খান, নাসির খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সোমবার (২৬ এপ্রিল) রশিদপুর বিটের বনদুর্গা নামক দুর্গম পাহাড়ি এলাকা থেকে বনমোরগ ধরার চারটি ফাঁদ ও ডাহুক পাখি ধরার একটি ফাঁদ জব্দ করেন মিতা ফাউন্ডেশন দারাগাঁও চা বাগান কমিটির সদস্যরা। ফাঁদের মালিক বা পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম সাজ্জাদ হোসেন বলেন, যারা পাখি শিকারের জন্য ফাঁদ পেতেছিলেন, তারা অপরাধী। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com