বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

কল করে খাবার পেলেন চুনারুঘাটের অসহায়রা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৮২ বার পঠিত

চুনারুঘাটে করোনাভাইরাস পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে কল পেয়ে অসহায় ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ বিষয়টি জানিয়েছেন।ইউএনও সত্যজিত রায় দাশ জানান, বুধবার রাতে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের শাইলগাছ গ্রামের মৃত হুরন আলীর ছেলে আলাউদ্দিন ৩৩৩ নম্বরে কল দিয়ে উপজেলা প্রশাসনের কাছে খাদ্য সহায়তা চান।
তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ৬ নম্বর চুনারুঘাট সদর ইউনিয়ন চেয়ারম্যান কাউছার আহমেদ বাহারের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় ওই ব্যক্তির বাড়িতে।
ইউএনও আরও জানান, লকডাউনে যারা কষ্টে আছেন, তারা ৩৩৩ নম্বরে কল দিলে খাবার সহায়তা করা হচ্ছে। এদিকে, রাতেই কল দিয়ে রাতেই খাদ্যসামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অসহায় আলাউদ্দিন মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com