শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৪১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার কয়েকটি এতিমখানা এবং নব নির্মিত ইকরতলী আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা সহ উপজেলায় শতাধিক লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন। তিনি বলেন, জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ ও শিশুদের জন্য মান সম্পন্ন পুষ্টি নিশ্চত করা জরুরি। এজন্য খাদ্যের সঙ্গে পুষ্টির কথা ভাবতে হবে। এলক্ষেই পুষ্টি সপ্তাহ উপলক্ষে অপুষ্টির শিকার হাসপাতালের রোগী, এতিম, উপজেলার বিভিন্ন ক্লিনিক ও আশ্রয়নের বাসিন্দা অসহায়দের মাঝে এ পর্যন্ত শতাধিক লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ সহ বিভিন্ন খাদ্যসমগ্রী । পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৯ তারিখ পর্যন্ত বিতরণ কার্যাক্রম অব্যাহত আছে। খাদ্যসামগ্রী বিতরণে হাসপাতালের শেখ জসিম সহ আরো অনেকই উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com