বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে আওয়ামী লীগ নেতাকে পিস্তল দেখিয়ে হুমকি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৮১ বার পঠিত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: অভিযুক্ত চেয়ারম্যানহবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ করেছেন এক আওয়ামী লীগ নেতা। এ ব্যাপারে ওই আওয়ামী লীগ নেতা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দা বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. জুয়েল বাখরনগর এলাকায় একটি জমি ক্রয় করেন। গত ২০শে এপ্রিল জুয়েল ও তার লোকজন জমিতে কাজ করার সময় বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ ও তার লোকজন সেখানে গিয়ে কাজ করতে বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান শাহাব উদ্দিন নিজের লাইসেন্স করা পিস্তল দেখিয়ে জুয়েলকে হুমকি দেয়। সৈয়দ মো. জুয়েল জানান, খবর পেয়ে মাধবপুর থানার দারোগা শুভ দে ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাণে বাঁচান। পুলিশের উপস্থিতিতেই তাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ বলেন, আমি তাকে হুমকি দেয়নি। জায়গাটি একটি কোম্পানি খরিদা সূত্রে মালিক। আমাকে জমিটি দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে। জুয়েল অবৈধ ফায়দা হাসিল করতে তার নামে একটি দলিল তৈরি করেছে। এ নিয়ে বিরোধ চলছে। বিষয়টি দেখার জন্য কোম্পানি লোকজন কাল বাঘাসুরা এলাকায় আসবেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, জুয়েল নামে একজন অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com