শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

চুনারুঘাটসহ ৯ উপজেলায় স্বাধীনতা দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৯৬ বার পঠিত

চুনারুঘাটে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয়। হবিগঞ্জ জেলার চুনারুঘাট সহ ৯টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শহিদদের কবর ও শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর মধ্যে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিৎ রায় দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন , পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা পরিষদ, সকল বিভাগীয় প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার পরিবারবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। পরে চুনারুঘাট উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।

একইভাবে নবীগঞ্জ, বাহুবল, আজমিরীগঞ্জ, বানিয়াচং , মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com