রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে জমি দখলের অভিযোগে ॥ নারীসহ ৫ জন আটক আদালতে প্রেরণ।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯০ বার পঠিত

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বড়জুশে জমি দখল নিয়ে সংঘর্ষকালে গ্রেফতার হওয়া নারীসহ ৫ দাঙ্গাবাজকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাণীগাঁও বড়জুশ গ্রামের মৃত ছুরত আলীর ছেলে আব্দুস ছাত্তার (৫৫), তার স্ত্রী আম্বিয়া খাতুন(৪৫), মেয়ে শাহেনা (১৮), ভাইয়ের স্ত্রী ফাতেমা (৪৫) ও ভাতিজা রুবেল (২৫)। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার দুপুরে তাদেরকে চুনারুঘাট থানা পুলিশ গ্রেফতার করে।
এ ব্যাপারে জমির মালিক উপজেলার শাহপুর গ্রামের মোঃ শফিকুর রহমান খান বাদী হয়ে ১২ জনকে আসামী করে থানায় মামলা করেন।
তিনি জানান, ১৯৬২ সালে বড়জুশ মৌজার ১০৭৬ দাগে ১০৮ শতক জমি তার পিতা মরহুম হাজী আব্দুস ছামাদ খান সরকারের নিকট থেকে বন্দোবস্ত আনেন। পিতা মারা যাওয়ার পর তারা সরকারের নিয়ম অনুযায়ী খাজনা পরিশোধ করে এ জমি ভোগদখল করে আসছেন। আমরা চাষ করতে গেলে দাঙ্গাবাজরা এ জমিটি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে। এ হামলায় আমার ভাগিনা মোস্তাকিম (১৬) আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ছাত্তার মিয়া গংরা বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে তাদের ৫জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আদালত বিরোধপূর্ণ জমির ওপর প্রবেশ বারিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য চুনারুঘাট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com