শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

চুনারুঘাট ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭টি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে দিয়েছে আদালত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে কয়েটি খনন যন্ত্র পুড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি। সোমবার (৪ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের মুড়ি ছড়া ও ইছালিয়া ছড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল এই অভিযান চালান। এসময় সুজাত ভূইয়ার মালিকাধীন অবৈধ বালু তোলার খনন যন্ত্র জব্দ করে ৭টি মেশিন পুড়িয়ে দেয়া হয় ও বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি নষ্ট করা হয়। তবে এ সময় বালু তোলার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ অভিযানে আদালতকে সহযোগিতা করেন ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসেন, চুনারুঘাট থানার এসআই অলক বড়–য়াসহ একদল পুলিশ। ইদানিং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে উপজেলার বিভিন্ন স্থানে সচেতন মহলসহ শিক্ষার্থীরা মানববন্ধন প্রতিবাদ করে আসছিলেন। এতে কিছুটা বন্ধ হলেও প্রশাসন আসার পর পরই বালুখেকোরা পূনরায় বালু উত্তোলন করে আসছে বলে জানা গেছে। এবিষয়ে সুজাত ভূইয়া দাবী করে বলেন তার মহালের বৈধ কাগজ পত্র রয়েছে। কিন্তু অভিযানে তার কোন কাগজ পত্র নিয়ে হাজির হতে পারেনি। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেন অবৈধ বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com