বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

সারাদেশের রেললাইন রূপান্তর হবে ব্রডগেজে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সারাদেশের রেললাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে। এ ছাড়া ভারতের সঙ্গে বন্ধ কানেকটিভিটি পুনরায় চালু করা হবে।

রোববার রেলভবনে রেলপথ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহী বলে মন্ত্রী এ সময় উল্লেখ করেন। এ লাইনটি নির্মিত হলে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করা যাবে।

সাক্ষাৎকালে বাংলাদেশে চলমান এডিবির অর্থায়নে যেসব প্রকল্প চলছে সেগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দোহাজারী-কক্সবাজার-রামু প্রকল্প, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প, এডিবির অর্থায়নে মিটারগেজ ও ব্রডগেজ কোচ ক্রয় প্রকল্প।

কান্ট্রি ডিরেক্টর পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের বিষয়ে এডিবির আগ্রহের কথা মন্ত্রীকে জানান। এ ছাড়া ইশ্বরদী ও ধীরাশ্রমে আইসিডি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com