রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

চুনারুঘাটে নবাগত ওসি  আলী আশরাফ এর যোগদান

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম. আলী আশরাফ যোগদান করেছন।  (৯ অক্টোবর ২০২০ইং) সন্ধ্যায় তিনি চুনারুঘাট থানায় যোগদান করেছেন। বৃহস্পতিবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার আদেশে এম. আলী আশরাফকে চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।

এর আগে তিনি বিতলঙ্গ  ও মাধবপুর কাশেম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

এম. আলী আশরাফ রসায়ন বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

প্রশিক্ষণ শেষে তিনি কুমিলা জেলায় এসআই হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরে সিলেট জেলা, মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন।

তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খিদির গ্রামের মোঃ চাঁদ আলীর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক ।

নবাগত ওসি এম. আলী আশরাফ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com