বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড কালিশিরিতে অবৈধ বালু মজুদের দায়ে বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃসিভিল সার্জন 

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেকের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪০ বার পঠিত

ডেস্কঃ অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের গাড়িচালক আব্দুল মালেক ওরফে বাদলের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) আব্দুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলার রিমান্ড শুনানি হয়। মামলা দুটিতে সাত দিন করে ১৪ দিনের রিমান্ড চায় পুলিশ।
এর আগে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও কয়েক রাউন্ড গুলি এবং দেড় লাখ জাল টাকাসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তুরাগ থানায় দুটি মামলা করা হয়।
মালেকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের জিম্মি করে তাদের জমি আত্মসাতসহ বিভিন্ন অপরাধ ও জাল টাকার ব্যবসায়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে র‌্যাব। এছাড়া মাত্র ২৬ হাজার টাকার বেতনের কর্মচারী হয়ে রাজধানীতে দুটি বিলাসবহুল ভবন, প্রায় ২০ কাঠা জমির মালিক, গরুর খামার ও নামে-বেনামে ব্যাংকে প্রায় শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন মালেকের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।
আব্দুল মালেক বর্তমানে শিক্ষা স্বাস্থ্য অধিদফতরের ডিজির গাড়ির চালক হিসেবে কর্মরত। এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ড্রাইভার হিসেবে কাজ করতেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com