বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

দেশে ফিরেছেন ক্রিকেটার সাকিব আল হাসান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ বার পঠিত

সাড়ে ৫ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার ভোর রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফেরার পর করোনা পরীক্ষা করা হবে সাকিবের। এরপর কোয়ারেন্টাইন শেষে সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি।
দেশে করোনার প্রকোপ শুরুর পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখানে ছিলো তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরেন তিনি।
মূলত সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর আগে ২০১৫ সালের ৯ নভেম্বর প্রথম সন্তানের বাবা হন সাকিব।
বিসিবির কোনো সুযোগসুবিধা সাকিব ব্যবহার করতে পারবেন না। তবে জাতীয় দলের কোচরা তাকে একাকী ট্রেনিং করাতে পারবেন। সেটাও হতে হবে ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধার বাইরে।
আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। নিষেধাজ্ঞা থাকায় সিরিজের শুরু থেকে খেলতে পারবেন না সাকিব।
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন সাকিব। যা শেষ হচ্ছে ২৯ অক্টোবর। তবে শ্রীলংকা সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সুযোগ থাকছে সাকিবের।
বাংলাদেশ দলের হয়ে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব। যথাক্রমে বাঁহাতি এই অলরাউন্ডার টেস্টে ৩৮৬২, ওয়ানডে ৬৩২৩ এবং টি-টোয়েন্টিতে ১৫৬৭ রান করেছেন। ক্রিকেটের সব ফরম্যাটে মোট ১৪ সেঞ্চুরি এবং ৮০টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com