বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চাকরি হারাবেন মাদকাসক্ত পুলিশ সদস্যরা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩৬২ বার পঠিত

ডেস্কঃ মাদকসেবী সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপটেস্ট রিপোর্ট পজিটিভ হলে তাকে চাকরি হারাতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, যেসব পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, যে উদ্দেশ্য ও শক্তি নিয়ে মাদকের বিরুদ্ধে নেমেছিলাম তা অব্যাহত রাখতে হবে। বিট পুলিশিং ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করতে হবে। মাদকসেবীদের তালিকা তৈরি করে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পুনর্বাসনে সহাযোগিতা করবো।
প্রসঙ্গত, ঢাকা মহানগর এলাকায় জুলাই মাসে উদ্ধারকৃত মাদকের পরিমাণ, গ্রেফতারকৃত আসামিদের সংখ্যা ও এ সংক্রান্তে মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com