শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

বানিয়াচঙ্গের যাত্রাপাশায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গের যাত্রাপাশা গ্রামে জনি আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাতে বানিয়াচং থানা পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে ওই গৃহবধূর পিতার দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। জনি আক্তার ওই গ্রামের রাজমিস্ত্রি মোক্তার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়,  প্রায়ই জনি আক্তারের পরিবারে ঝগড়া হত। বুধবার বিকেলে সে সকলের অগোচরে বিষপান করে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জনির পিতা আব্দুল সালাম সেখানে যান। রাতে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com