বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

রাস্তার জন্য যারা স্বেচ্ছায় ভূমি ছাড়লে সম্মানিত করবে সিসিক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৫৫৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পৈত্তিক সম্পত্তির কিছু অংশ জনস্বার্থে রাস্তার জন্য ছেড়ে দেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

একইসঙ্গে রাস্তার জন্য নগরীর যে সকল সম্মানিত নাগরিকবৃন্দ জনস্বার্থে ভূমি দান করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যারা স্বেচ্ছায় রাস্তার জন্য ভূমি ছেড়ে দিবেন তাদেরকে সম্মানিত করবে সিটি কর্পোরেশন।

মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে নিয়ে হাফিজ কমপ্লেক্সের সামনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

পরে মেয়র নগরীর হাফিজ কমপ্লেক্স থেকে সুবহানীঘাট পর্যন্ত সড়কের উভয় পাশের ব্যবসায়ী ও ভূমির মালিকদের ৫ ফুট করে ভূমি ছেড়ে দিতে অনুরোধ করেন।

এর আগে সোমবার হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।

পরে মেয়র নগরীর শিবগঞ্জ এলাকাদিয়ে প্রবাহিত গোয়ালীছড়া সংস্কারের কাজ পরিদর্শন করেন।

এসময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব সহ সিসিকের অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিন এর কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ফুট ভূমি ছেড়ে দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com