মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

চুনারুঘাটে এড. মনিরুল ইসলাম টুলু উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

মোঃ ফারুক মিয়া, চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গাতাবলা (বড়বাড়ি) গ্রামের মৃত আ: গণি তালুকদারের সুযোগ্য পুত্র ও মিরাশী ইউনিয়নের কৃতি সন্তান এড. মনিরুল ইসলাম টুলু উদ্যোগে ৩ শত অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গাতাবলা আদর্শ বাজারে এড. মনিরুল ইসলাম টুলু উদ্যোগে এবং সাংবাদিক শফিকুল ইসলাম লুতু ও বুরো বাংলাদেশের পরিচালক সিরাজুল ইসলামের অর্থায়নে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩য় ধাপে ৩ শত অসহায় গরীব পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের প্রভাষক কাউছার তালুকদার, এবি ব্যাংকের অফিসার তানভীরুল ইসলাম এবিন তালুকদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংবাদিক বেনু সূত্র ধর, সাজ্জাদুল ইসলাম রবিন তালুকদার, সাবেক মেম্বার সফর আলীর ছেলে হেভেন তালুকদার, মর্তুজ আলী সরদার, বুরো বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার এস.এম ফরিদ আহমদ জুয়েল, এস.এম শাকিবুর রহমান বাপ্পু, আলাউদ্দিন, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী লিটন মিয়া, জাহাঙ্গীর মিয়া, আল-আমিন প্রমুখ। বিতরণ সামগ্রীর মধ্যে যা ছিল- ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১টি সাবান, ১ কেজি পেয়াজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com