মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

সড়ক দুর্ঘটনায় মাধবপুরের কৃষি কর্মকর্তা নিহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৪৩৮ বার পঠিত

শেখ জাহান রনি মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে দ্রুত গামী একটি ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ (৩৭)নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে দুই টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ রংপুর জেলার মিটাপুকুর উপজেলার শেরুডাংগা গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,হারুন অর রশিদ উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কর্মকর্তা ছিলেন। দুপুর একটার দিকে হারুন উপজেলা কৃষি অফিস থেকে বের হন। এর পর মোটর সাইকেল যোগে নয়াপাড়া ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। এসময় সিলেট অভিমূখি দ্রুতগামি ট্রাক ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত এলাকা গিয়ে উপসহকারী কৃষিকর্মকর্তা হারুনের মোটর সাইকেল কে চাপা দেয়।এতে হারুন অর রশিদের মোটর সাইকেল ধুমড়ে মুচড়ে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।আশংকাজনক অবস্হায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাহ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার পরির্দশক গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com