মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

চুনারুঘাটে মহানবী (স:)কে ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৫২৫ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ।। মহানবী (সঃ) ও ইসলাম নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্য নারায়ন দেবনাথ পিন্টুকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে হবগঞ্জের চুনারুঘাট পৌরশহরে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার(৬ মে) বাদ জোহর তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন,মাওলানা আজিজুর রহমান,মাওলানা আজিজুল হক চৌধুরী,মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা শিহাব উদ্দিন,মাওলানা আব্দুল কাইয়ূম,মাওলানা নিয়াজুর রহমান নিজামীসহ আরো অনেকেই।বক্তারা অবিলম্বে নারায়নের গ্রেফতারের দাবি জানান।

তাঁরা আরও বলেন,সাম্প্রদায়িক সম্প্রতির ভরপুর একটি দেশ হলো বাংলাদেশ। এদেশের ৯০ ভাগ ধর্মপ্রাণ মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে যথেষ্ট সহনশীল।

আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার লক্ষ্যে কিছু সংখ্যক গোষ্ঠী দীর্ঘদিন ধরে উঠে পড়ে লেগেছে।

প্রসঙ্গত, গত সোমবার (৪ মে) তারাবিহ নামাজের পর নারায়ণ দেবনাথ পিন্টু মহানবী (স:) কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র করে।তাৎক্ষণিক ওই এলাকার তৌহিদী জনতার ডাকে রাণীগাঁও বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইসকন সদস্য ‘নারায়ণ দেবনাথ পিন্টু’


ইসকন সদস্য নারায়ন দেবনাথ পিন্টু উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের ক্ষেত্র মোহনের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com