সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

সদর উপজেলা আ’লীগের সংবর্ধনায় এমপি আবু জাহির ॥ সকল ক্ষেত্রেই বৈপ্লবিক উন্নয়ন করেছে বর্তমান সরকার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংবর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি বলেন, সংবর্ধনার ফুলের তোড়া আমি সকল নেতাকর্মীদের জন্য উৎস্বর্গ করলাম। তারা যদি দিনরাত নৌকার জন্য কঠোর পরিশ্রম না করতেন তাহলে, আমরা ক্ষমতায় আসতে পারতাম না। তাই আজকের সংবর্ধনা আমি দলের প্রতি নেতাকর্মীদের ফিরিয়ে দিতে চাই।

এমপি আবু জাহির বলেন, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে বিএনপি। তারা ক্যান্টনমেন্টে ভোটের অধিকার বন্ধি করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। টানা তৃতীয়বার দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রেখেছে। দুস্কৃতিকারীরা জনগণের প্রিয় নেত্রীকে হত্যার চেষ্টা করেছে অসংখ্যবার। জনগণ শেখ হাসিনাকে হারাতে চায় না। বর্তমানেও দুর্নীতিবাজরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com