মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার পতাকা টাঙাতে গিয়ে চলে গেল না ফেরার দেশে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (এডি) পদে র‌্যাঙ্ক ব্যাজ পরিধান করেছেন চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কৃতি সন্তান নুরুজ্জামান তরফদার স্বপন।

জানা গেছে, ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এবং বিজিবির মহাপরিচালকের সদয় অনুমোদনক্রমে তিনি সহকারী পরিচালক পদে কমিশন লাভ করেন। এ পদোন্নতির মাধ্যমে তিনি বিজিবির প্রশাসনিক ও নেতৃত্ব পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ লাভ করেছেন।

নুরুজ্জামান তরফদার স্বপনের এই অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে নুরুজ্জামান তরফদার স্বপন দীর্ঘদিন ধরে বাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই পদোন্নতি এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এদিকে, তাঁর পদোন্নতিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দেশের সেবা ও বাহিনীর মর্যাদা বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন।

নুরুজ্জামান তরফদার স্বপনের এই সাফল্যে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com