শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চা বাগানের হাজারো নারী-পুরুষ।
হবিগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এই উদ্যোগকে নিজেদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।
চা শ্রমিক বিমল উড়াং বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে সংসার চালিয়ে আসছি। মজুরি ও রেশন দিয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চা শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে এই ফ্যামিলি কার্ড চালু করেছেন। এতে আমরা খুবই আনন্দিত।”
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “চা বাগানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দারিদ্র্য ও সামাজিক বাস্তবতা বিবেচনা করে ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটি শ্রমিক পরিবারগুলোর জন্য একটি বড় প্রাপ্তি। এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চন্ডিছড়া চা বাগানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, যা এ উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশারই প্রতিফলন।”
সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমার নির্বাচনী এলাকায় ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি অধিকার ও সার্বিক জীবনমান উন্নয়নের বিষয়ে আমি জাতীয় সংসদে একাধিকবার কথা বলেছি। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সেই বাস্তব অবস্থা উপলব্ধি করে হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন।”
তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অন্যান্য চা বাগানের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে কোনো পরিবার যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে না থাকে এবং প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com